জামিনে মুক্তির পর বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার আ. লীগ নেতা
ছবি: সংগৃহীত
১০:০৬ এএম | ১৩ আগস্ট, ২০২৬
জামিনে মুক্তির পর ফের গ্রেপ্তার হয়েছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরসালিন বাবু।
গতকাল বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের সহযোগিতায় সাটুরিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মোরসালিন বাবু তিল্লী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ওই ইউনিয়নের মৃত আব্দুস সালাম চেয়ারম্যানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৩ জুন সন্ত্রাসরিরোধী আইনে গ্রেপ্তার হয়ে জেল হাজতে ছিলেন। গতকা ১২ আগস্ট জামিনে মুক্ত হয়ে বাড়ি আসছিল। এ সময় তাকে ফের গ্রেপ্তার করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, মোরসালিন বাবু নিষিদ্ধ সংগঠনের একজন সক্রিয় নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এমআই/টিএ