© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ বেডের ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ এএম | ১৫ আগস্ট, ২০২৬
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টায় নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন তিনি।

এই ৫০০ বেড নিয়ে বর্তমানে নিউরোসায়েন্সেস হাসপাতালের বেড-সংখ্যা ১ হাজারে উন্নীত হলো। 

রাজধানীসহ সারা দেশ থেকে মাথায় আঘাত, স্ট্রোক, টিউমার, মৃগী রোগীসহ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল সমস্যা নিয়ে প্রতিদিন প্রচুর রোগী আসে এই হাসপাতালে। পুরাতন ভবনে সব ধরনের অত্যাধুনিক চিকিৎসা ও অপারেশনসহ পরীক্ষানিরীক্ষার ব্যবস্থা রয়েছে। ধীরে ধীরে এই হাসপাতালটি অত্যাধুনিক চিকিৎসাসেবা ও পরীক্ষানিরীক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতি অর্জন করে। যত দিন যায়, রোগীও ব্যাপক হারে বাড়তে থাকে।

প্রতিদিন বহির্বিভাগে কমবেশি ৩ হাজার রোগী চিকিৎসার জন্য আসে। ২৪ ঘণ্টা জরুরি বিভাগে প্রচুর রোগী উপস্থিত থাকে; যা সামাল দিতে ৫০০ বেডের হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হিমশিম খেতে হচ্ছিল। পরে তৎকালীন সরকার ২০১৯ সালে ১৫ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ শুরু করে। ২০২৫ সালে নতুন ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করা হয়।

উল্লেখ্য, ২০০৬ সালে আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এমআর/টিএ  

মন্তব্য করুন