© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৭

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৭

ছবি সংগৃহীত

own-reporter
০২:৪৭ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন।

সোমবার দুপুর দেড়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে একজনের মৃত্যু হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বাকি ২৬ জন হলেন- মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুবায়েদ ফারাজি (৬), মো. নিজাম (৪০), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়েদ (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), রাশেদ (৩০), জয়নাল (৩৮), মাইন উদ্দিন (১২), রাসেল (৩০), বাহাউদ্দিন (৬০), কাঞ্চন হাওলাদার (৪০), নয়ন (২৭), নাদিম আহমেদ (৪০), জুলহাস ফারাজি (৩৫), শামীম (৪৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫০) ও মনির ফরাজি (৩০)।

আরও পড়ুন

ফতুল্লায় বিস্ফোরণ, মসজিদ কমিটি ও তিতাসের গাফিলতি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৬

গ্যাস লাইনের ওপর মসজিদ কিভাবে, তদন্ত হচ্ছে: প্রধানমন্ত্রী

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন