© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হাতকাটা কাশেম গ্রেপ্তার

শেয়ার করুন:
বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি হাতকাটা কাশেম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৮ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা মামলার ৪৯ নম্বর আসামি হাতকাটা কাশেম ওরফে আবুল কাশেম পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে কাশেম তেজগাঁও থানায় আছেন।

গ্রেপ্তার আবুল কাশেম পাটোয়ারীর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার চরপক্ষী গ্রামে। তার বাবার নাম মৃত আমিনউল্লাহ পাটোয়ারী।

এমআর/টিএ  

মন্তব্য করুন