© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মহাখালী থেকে বাস চুরি করে পালাচ্ছিল দুই চোর, ৯৯৯ এর সহায়তায় উদ্ধার

শেয়ার করুন:
মহাখালী থেকে বাস চুরি করে পালাচ্ছিল দুই চোর, ৯৯৯ এর সহায়তায় উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৪ এএম | ২০ আগস্ট, ২০২৬
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস জিপিএস ট্র্যাকারের সাহায্যে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় জরুরি সেবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রাসেল (২১) ও লালচান (৩০)।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৪টার দিকে 'জাতীয় জরুরি সেবা ৯৯৯' নম্বরে ফোন করে বাস চুরির এই ঘটনা জানান মাহফুজ নামের এক কলার।

ফোনে তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯) বাসটি চুরি হয়ে গেছে। তবে বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পান যে বাসটি তখন মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলমান রয়েছে।

কল পেয়ে তাৎক্ষণিকভাবে ডিএমপি কন্ট্রোল রুম, তুরাগ থানা এবং রূপনগর থানাকে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় ৯৯৯ কর্তৃপক্ষ। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন এবং কলার ও সংশ্লিষ্ট থানাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে রূপনগর থানার একটি টহল দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে বাসটি আটক করে। এ সময় চুরির অভিযোগে বাসটির ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে জানানো হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন