© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাস ভবনে দীপু মনি

শেয়ার করুন:
প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাস ভবনে দীপু মনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ২০ আগস্ট, ২০২৬
স্বামী তৌফিক নাওয়াজের শেষ বিদা‌য়ে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ভ্যানে করে কঠোর পুলিশি পাহারায় ঢাকার উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক সকাল ৯টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। তিনি এখন সেখানেই আছেন। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেছিলেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট দিনের আলোর ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন