© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনার উপস্বর্গ নিয়ে বরেণ্য অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু

শেয়ার করুন:
করোনার উপস্বর্গ  নিয়ে বরেণ্য অভিনেতা কে এস ফিরোজের মৃত্যু
own-reporter
১০:৩৬ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০২০

বরেণ্য অভিনেতা কে এস ফিরোজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জনপ্রিয় নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) কে এস ফিরোজ মারা যান।

জানা গেছে, অভিনেতা কে এস ফিরোজ বেশ কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ার ইঞ্জেকশন নিতে আইসিডিডিআরবিতে যান। সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন।

পরে জ্বর নিয়ে একটি হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থা দিনদিন আরও খারাপ হলে মঙ্গলবার সিমএইচে ভর্তি হন তিনি। সেখানেই লাইফ সাপোর্টে থাকা অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কে এস ফিরোজ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন