© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চ্যাটজিপিটিতে প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দাকে জানিয়ে দিল এআই

শেয়ার করুন:
চ্যাটজিপিটিতে প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দাকে জানিয়ে দিল এআই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ২১ আগস্ট, ২০২৬
প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ ও হত্যার পরিকল্পনার কথা কৃত্রিম বুদ্ধিমত্তা 'চ্যাটজিপিটি'-কে জানিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গ্রেপ্তার হয়েছেন ড্যারেন ঝউ (২৫) নামের এক যুবক। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তার এই কথোপকথন ট্র্যাক করে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সরাসরি এফবিআইকে (FBI) সতর্ক করে দেয়।

জানা যায়, সম্পর্ক বিচ্ছেদের পর ড্যারেন চ্যাটজিপিটির কাছে তার প্রাক্তন প্রেমিকাকে হত্যার বিস্তারিত ছক কষেছিলেন। পাশাপাশি তিনি বিভিন্ন ভুয়া নম্বর ব্যবহার করে ওই তরুণীকে অনবরত হুমকিও দিচ্ছিলেন। ওপেনএআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মে মাসে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গুরুতর এসব অভিযোগে তার ২৫ বছরের কারাদণ্ড হতে পারত। তবে গত ১৩ আগস্ট প্রাক্তন প্রেমিকার সম্মতিতে হওয়া একটি সমঝোতা চুক্তির মাধ্যমে তিনি জেল থেকে রক্ষা পান। আদালত তাকে কঠোর শর্তসাপেক্ষে আট বছরের নজরদারি বা প্রবেশনে (Probation) থাকার নির্দেশ দিয়েছেন। ড্যারেনের আইনজীবীর দাবি, মানসিক অবসাদ থেকেই তিনি এমনটি করেছিলেন।

সূত্র: দ্য ডেট্রয়েট নিউজ

এফআর/টিএ

মন্তব্য করুন