রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
ছবি: সংগৃহীত
০৯:৫৭ পিএম | ২২ আগস্ট, ২০২৬
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২২ আগস্ট) দূতাবাসের এক ফেসবুকে পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
পোস্টের অভিনন্দন বার্তায় বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন। মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমআই/টিএ