© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আওয়ামী লীগের অর্থায়নে পোশাক কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে : প্রতিমন্ত্রী নুর

শেয়ার করুন:
আওয়ামী লীগের অর্থায়নে পোশাক কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে : প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে পোশাক কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। সরকারি দলের অনেকে এসব ব্যবসা টেকওভার করে সুবিধা নিচ্ছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে।

 তিনি বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। 

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি।

সভায় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের মুখপাত্র এস এম শাহাদাত ও প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খান প্রমুখ।

এমআই/





মন্তব্য করুন