© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর

শেয়ার করুন:
জামায়াত কোনো রাজনৈতিক দল না: নুরুল হক নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৬ পিএম | ২২ আগস্ট, ২০২৬
‘জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না, এটা একটা হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী।’ এমন মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সাবেক সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (২২ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘জামায়াতের মতো দলের উত্থান, এটা কি মনে করেন আমাদের জন্য ভালো কিছু হবে? জামায়াতে ইসলাম এই দেশ চালাতে পারবে? রাষ্ট্র চালাতে পারবে? জামায়াত যদি রাজনৈতিকভাবে ওপরে যাওয়ার সুযোগ পায়, তাহলে এই দেশকে তো ফিলিস্তিন বানিয়ে ছাড়বে।’

সরকারকে সতর্ক করে নুরুল হক বলেন, ‘সরকারকে বেশি উদার হলে বিপদে পড়তে হবে। বিরোধী দল হিসেবে যেভাবে অ্যাকসেস (সুবিধা) পাচ্ছে এনাফ (যথেষ্ট)। কিন্তু এর চেয়ে বেশি দিলে লিমিট ক্রস (সীমা অতিক্রম) করে ফেলবে। তখন সরকারের জন্য নিয়ন্ত্রণ করা বেশি মুশকিল হয়ে পড়বে। কারণ বুঝতে হবে এই জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক দল না। এটা একটা হঠকারী-উগ্রবাদী গোষ্ঠী।’

নুরুল হক আরও বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের আগে কখনো দেখেছেন কি কোনো অ্যাম্বাসেডর (রাষ্ট্রদূত) এদের ডেকে একটা মিটিং করেছে? এখন হঠাৎ করে তারা জামায়াতের আমিরের বাসায় যাচ্ছে। কেন? কারণ তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তাদের স্পেস তৈরি করে দিয়ে তাদের কাজে উৎসাহিত করছে। তখন এই এম্বাসেডররাই আবার সরকারকে চাপ দেয়ার জন্য নতুন এজেন্ডা তৈরি করবে। তখন তারা বলবে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে। জামায়াতে ইসলামী আজ বিরোধী দল। তারা এভাবে সারা দেশে চেয়ে গেছে।’

এমআই/টিএ


মন্তব্য করুন