© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ দফা দাবিতে ভারতে ছড়িয়ে পড়ছে কোটাবিরোধী আন্দোলন

শেয়ার করুন:
৫ দফা দাবিতে ভারতে ছড়িয়ে পড়ছে কোটাবিরোধী আন্দোলন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪০ এএম | ২৩ আগস্ট, ২০২৬
রিজার্ভেশন হটাও আন্দোলন’ নামে পাঁচ দফা দাবিতে ভারতে কোটাবিরোধী আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। শিগগিরই একজন কেন্দ্রীয় মন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তারা।

শুক্রবার (২১ আগস্ট) দিল্লির যন্তর মন্তরে জাতিভিত্তিক কোটার বিরুদ্ধে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা জানান, সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আন্দোলন শেষ হয়নি বলেও স্পষ্ট করেছেন তারা।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-সরকারি সহায়তায় অর্থনৈতিক অবস্থাকে গুরুত্ব দেওয়া, কোটার মধ্যে কোটা চালু, গত আট দশকের কোটাব্যবস্থার ওপর শ্বেতপত্র প্রকাশ, উচ্চশিক্ষায় ন্যূনতম নম্বর নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সুবিধা সম্প্রসারণ।

আন্দোলনকারীদের দাবি, জাতি-ধর্মের পরিবর্তে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষকে সরকারি সহায়তার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত।

আরআই/টিএ

মন্তব্য করুন