© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

শেয়ার করুন:
ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি ও মাদক হারাম: রাশেদ খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৪ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ ও মাদককে হারাম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খান।

রোববার (২৩ আগস্ট) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মরত সরকারি কর্মকর্তা, কলেজগুলোর অধ্যক্ষ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, ‘আজকের পর কালীগঞ্জের সরকারি কোনো দপ্তরে ঘুষ সহ‍্য করা হবে না। এমন অভিযোগ পেলে সে কালীগঞ্জে থাকতে পারবে না। এ ব্যাপারে জিরো টলারেন্স। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো।’

তিনি বলেন, ‘আমি রাশেদ খান নিজে কোনো অন্যায়ে জড়িত হলে সাংবাদিকরা অবশ্যই মিডিয়াতে নিউজ করবেন। অন্য কোনো নেতা জড়িত হলে তথ্য-প্রমাণসহ নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো।’

রাশেদ খান বলেন, ‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে মবকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছে না। মবের বিরুদ্ধে জিরো টলারেন্স। মবকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেবো না। কোনো বেসামরিক লোক সালিশ বাণিজ্য করতে পারবে না। অফিস খুলে সালিশ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজ-সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী, বিএনপি নেতা হামিদুল ইসলামসহ অন্যরা।

কেএন/এসএন

মন্তব্য করুন