© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাতে ঢাকায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন:
রাতে ঢাকায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৩ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
ঢাকা ও আশপাশের এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়– রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের মধ্যে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৬ শতাংশ ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এমআর/টিএ  



মন্তব্য করুন