© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমড়া ও লেবু লোভ দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা

শেয়ার করুন:
আমড়া ও লেবু লোভ দেখিয়ে মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৫ এএম | ২৭ আগস্ট, ২০২৬
বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার কথা বলে এক মাদরাসাছাত্রীকে ডেকে নিয়ে ৬৫ বছরের বৃদ্ধ হোসেন হাওলাদার ধর্ষণচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শিশুর বাবার এমন অভিযোগে মঙ্গলবার রাতে পুলিশ ওই বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে যায়। রাতেই তার বিরুদ্ধে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ হোসেন হাওলাদারকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, ১৯ আগস্ট বিকালে আমতলী উপজেলার পশ্চিম চিলা গ্রামের ওই শিশু ও তার কয়েকজন সহপাঠীর সঙ্গে মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথিমধ্যে বৃদ্ধ হোসেন হাওলাদার ওই শিশুকে লেবু ও আমড়া দেওয়ার কথা বলে তার ঘরে ডেকে নেন। পরে শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে বাইরে থাকা তার সহপাঠীরা শিশুর চাচিকে ডেকে নেন। পরে বৃদ্ধ শিশুকে ছেড়ে দেন।

এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দেয়। কিন্তু ৭ দিন পেরিয়ে গেলেও তারা বিষয়টি মীমাংসা করেনি। পরে মঙ্গলবার রাতে শিশুর বাবা আমতলী থানায় মামলা করেন।

ওই শিশুর বাবা বলেন, ঘটনার সঙ্গে জড়িত বৃদ্ধ হোসেন হাওলাদারের শাস্তি দাবি করছি।

গ্রেপ্তার হোসেন হাওলাদারের স্ত্রী মমতাজ বেগম বলেন, জমি নিয়ে ওই পরিবারের সঙ্গে দীর্ঘ দিন ধরে আমাদের বিরোধ চলছে। জমি দখল করতেই আমার স্বামীকে ফাঁসাতে মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে। তদন্ত করলেই আসল সত্য বেড়িয়ে আসবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃদ্ধকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এফআর/টিএ

মন্তব্য করুন