কর্মসংস্থান বৃদ্ধিসহ ৫ বিষয় সামনে রেখে কাজ করছে সরকার: তিতুমীর
ছবি: সংগৃহীত
০৮:৪৭ পিএম | ২৯ আগস্ট, ২০২৬
অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিসহ সরকার ৫টি বিষয় সামনে রেখে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার বিকেলে পরিকল্পনা কমিশনে পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন সংস্থাগুলোর ১৮০ দিনের অগ্রগতি ও সরকারের নির্বাচনী ইশতেহার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে নবায়নযোগ্য বিদ্যুতের দিকে যেতে হবে। আগামী ৫ বছর ৫ গিগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তন দরকার। হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা হচ্ছে।’
সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সুত্রে পেয়েছে।
এফআর/এসএন