© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজানে মুগ্ধ হয়ে ইউক্রেনীয় নারীর ইসলাম গ্রহণ

শেয়ার করুন:
আজানে মুগ্ধ হয়ে ইউক্রেনীয় নারীর ইসলাম গ্রহণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ এএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
২০২১ সালে ছুটি কাটাতে তুরস্কে এসে প্রথমবার আজান শুনেছিলেন ইউক্রেনের নাগরিক আনাস্তাসিয়া পড্রেজোভা। আজানের ধ্বনি তাকে মুগ্ধ করে এবং এরপর থেকেই ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে ইউক্রেনে সংঘাত শুরু হওয়ার পর কালেমায়ে শাহাদাহ পড়ে মুসলিম হন তিনি।

২০২১ সালে ছুটি শেষে ইউক্রেনে ফিরে গেলেও তুরস্কে পরিচিত এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ফোনে যোগাযোগ রাখেন পড্রেজোভা। এই সম্পর্কের পাশাপাশি ইন্টারনেটে ইসলাম নিয়ে গবেষণা তার কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

পরে পড়াশোনা ও কাজের কারণে অন্য একটি শহরে চলে যান পড্রেজোভা। সেখানে কর্মস্থলে মুসলিম সহকর্মীদের সঙ্গে থাকার সময় তাদের বিভিন্ন প্রশ্ন করেন তিনি। একই সঙ্গে রমজান মাসের ইফতারের পরিবেশও তাকে গভীরভাবে প্রভাবিত করে।

এফআর/এসএন

মন্তব্য করুন