© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লাল শাড়িতে তিশার লাজুক হাসি, মুগ্ধ ভক্তরা

শেয়ার করুন:
লাল শাড়িতে তিশার লাজুক হাসি, মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩০ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
প্রায় দুই দশক ধরে অভিনয়ের জগতে নিজের জায়গা ধরে রেখেছেন নুসরাত ইমরোজ তিশা। অভিনয়ের পাশাপাশি রূপ ও নিজস্ব সাজপোশাকের জন্যও দর্শকের প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। তবে মডেলিংয়ের চেয়ে বরাবরই অভিনয়কে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। পোশাকের ক্ষেত্রেও ঝলমলে সাজের চেয়ে সাধারণ ও ঐতিহ্যবাহী পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিশা।



সেই চেনা রূপেই এবার সামাজিক মাধ্যমে ধরা দিলেন এই অভিনেত্রী। সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন তিশা। ছবিগুলোতে তাকে দেখা গেছে লাল শাড়িতে। সঙ্গে ছিল কাচের চুড়ি ও নানা ধরনের অলংকার।



কখনো মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনো মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে চোখ বন্ধ করেছেন। তিশার এমন ভিন্ন ভিন্ন অভিব্যক্তি নজর কেড়েছে ভক্তদের।

ছবিগুলো প্রকাশের পাশাপাশি তিশার লেখা একটি বার্তাও আলাদা করে নজর কেড়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে নিজেকে বদলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তার এই বার্তা ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।



দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি কিছুটা কমেছে। তবে পরিবার, কাজ এবং জীবনের নানা বিশেষ মুহূর্তের ছবি ও ভাবনা সামাজিক মাধ্যমে নিয়মিত ভাগ করে নেন তিনি। এবার লাল শাড়িতে তিশার মিষ্টি ও লাজুক উপস্থিতিও ভক্তদের মনে জায়গা করে নিয়েছে।

এসএ/এসএন


মন্তব্য করুন