© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

শেয়ার করুন:
অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ এএম | ৩০ অক্টোবর, ২০২৬
ঢাকাই সিনেমার খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু অনেক দিন ধরেই সক্রিয় রাজনীতি ও সাংগঠনিক কাজে। এবার তিনি যুক্ত হয়েছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে।

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। এই পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি। চুক্তিভিত্তিক তার এই নিয়োগ এক বছরের জন্য।

বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।



নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এদিকে বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন শিবা শানু। শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হিসেবে যোগদানের ক্ষেত্রে তার এই পদটি ছাড়তে হবে। যদিও এখনও সিদ্ধান্তের ব্যাপারে কিছু জানাননি এ অভিনেতা।


উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’র মাধ্যমে সিনেমায় অভিষেক হয় শিবা শানুর। পরবর্তী সময়ে ঢালিউডের খলঅভিনেতা হিসেবে পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় পাঁচশ সিনেমায় অভিনয় করেছেন বলে শোনা যায়।

একেএস/টিএ

মন্তব্য করুন