বক্তব্য থামিয়ে চীনা প্রেসিডেন্টের খোঁজ নিলেন মোদি, বললেন ‘সব ঠিক তো’
ছবি: সংগৃহীত
০৯:৫৩ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দেখে হঠাৎ বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বক্তব্য থামিয়ে রাখার সময়টি ছিল মাত্র কয়েক মুহূর্ত। তবে সম্মেলনকক্ষে বিষয়টি সবার নজরে আসে। শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলন চলাকালে এমন ঘটনা ঘটে।
সাত বছর পর প্রথমবারের মতো ভারত সফরে আসা চীনা নেতার দিকে তাকিয়ে মোদিকে উদ্বিগ্ন মনে হয়। এরপর তিনি শি জিনপিংয়ের দোভাষীর কাছে বিষয়টি জানতে চান।
মোদি জিজ্ঞেস করেন, ‘সব ঠিক আছে তো?’ সঙ্গে সঙ্গে কোনো উত্তর না পেয়ে তিনি আবার একই প্রশ্ন করেন এবং কিছুক্ষণ অপেক্ষা করেন।
ঘটনাটির কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে শিগগিরই শি মাথা নেড়ে সব ঠিক আছে বলে ইঙ্গিত দেন। এরপর মোদি আবার বক্তব্য শুরু করেন এবং সম্মেলনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
ক্যামেরায় ধরা পড়া এই ঘটনাটি ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তব্য শুরুর কয়েক মিনিটের মধ্যেই ঘটে।
আরআই/টিএ