ট্রাম্পের দলের আসন ছিনিয়ে নিলেন পেজ কোগনেটি
ছবি: সংগৃহীত
১২:০২ পিএম | ০৪ নভেম্বর, ২০২৬
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভেনিয়ার ৮ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিনিধি পরিষদের সদস্য (কংগ্রেসম্যান) রব ব্রেসনাহানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী ও স্ক্র্যান্টন শহরের মেয়র পেজ কোগনেটি।
আজ বুধবার (৪ নভেম্বর) সিএনএনের ডিসিশন ডেসকের এক পূর্বাভাসে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই আসনটিতে ডেমোক্র্যাট প্রার্থীর বিজয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিলেন রিপাবলিকান দলীয় তরুণ আইনপ্রণেতা রব ব্রেসনাহান। তবে দুই বছরের মাথায় সিটিং এই রিপাবলিকান সদস্যকে পরাজিত করে আসনটি আবারও ডেমোক্র্যাটিক পার্টির দখলে ফিরিয়ে আনলেন পেজ কোগনেটি। পেনসিলভেনিয়ায় রিপাবলিকানদের দখলে থাকা যে চারটি আসন ডেমোক্র্যাটরা উদ্ধারের লক্ষ্য বানিয়েছিল, তার মধ্যে এটি অন্যতম।
নির্বাচনি প্রচারণায় কোগনেটি নিজের স্বার্থকেন্দ্রিক রাজনীতির বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরেছেন। কংগ্রেসে নির্বাচিত হলে তিনি জনপ্রতিনিধিদের কাজের স্বচ্ছতা বিচারে বিস্তারিত আর্থিক নিরীক্ষার (অডিট) প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জন করেন।
কেএন/