© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম: প্রভা

শেয়ার করুন:
খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম: প্রভা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৮ এএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি রাঙামাটি ভ্রমণের বেশ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। সেই মায়াবী সৌন্দর্যেই এবার হারিয়ে গেলেন অভিনেত্রী। রাঙামাটি যেন এমনই এক লীলাভূমি, যেখানে প্রকৃতির কাছে গেলেই ব্যস্ত জীবনের ক্লান্তি কিছুটা থেমে যায়, আর নিজেকে হারিয়ে ফেলেন কোনো এক অজানায়।

পাহাড় আর কাপ্তাই লেকের মিতালি, নৌকার দুলুনি আর নির্মল বাতাসে যে কেউ হারিয়ে যেতে পারেন নিজের মতো করে। প্রভার ক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম হয়নি। সামাজিক মাধ্যমে এমন কিছু নজরকাড়া একগুচ্ছ ছবি পোস্ট করে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যা অনন্য ও অসাধারণ।

ছবি প্রকাশ করে পাহাড়, লেক আর নৌকার সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথাই জানিয়েছেন সাদিয়া জাহান প্রভা। ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো’—গানের এই পঙৃক্তির মতোই রাঙামাটির প্রকৃতিতে পা রাখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে পাহাড়-লেকের অপার সৌন্দর্যে। আর নীল পানির বুক চিরে ছুটে চলা নৌকা, আর চারপাশের সবুজ পাহাড় ও মেঘের আনাগোনা— সব মিলিয়ে রাঙামাটি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক মায়াবী ছবি।



অভিনেত্রীর সেই অনুভূতিতেই যেন ফিরে আসে দেশের জনপ্রিয় গান ‘রাঙা মাটির রঙে চোখ জুড়ালো’-এর আবহ। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গাওয়া গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আলাউদ্দিন আলী।

গানের কথায় যেমন রাঙামাটির সৌন্দর্য আর সাম্পান মাঝির গানের মায়া ধরা পড়ে, ঠিক তেমনি প্রভার ছবিতেও দেখা গেছে পাহাড়-লেক ঘেরা প্রকৃতির কাছে হারিয়ে যাওয়ার মুহূর্ত।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে প্রভা লিখেছেন— ‘পাহাড়, লেক, একটি সুন্দর নৌকা, আমাদের খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম। রাঙামাটি ছিল ভীষণ সুন্দর।’

এমআর/টিএ  

মন্তব্য করুন