নতুন পরিচয়ে নীহা, হলেন স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর
ছবি: সংগৃহীত
১১:৩৫ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা। অভিনয়ের বাইরে এবার নতুন পরিচয়ে যুক্ত হলেন। দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সৌন্দর্যচর্চা ও ত্বকের যত্ন নিয়ে সচেতনতামূলক কার্যক্রমেও যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেত্রী।
ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন নীহা। নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। এ প্রসঙ্গে নীহা বলেন, ‘এর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আমি এমন একটি ব্র্যান্ডের অংশ হয়েছি, যারা স্কিনকেয়ারে গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়।’
শুধু পণ্যের প্রচারে অংশ নেওয়াই নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক ও প্রয়োজনীয় তথ্য আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চান তিনি। এ লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন প্রচার ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন নীহা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নেওয়াজ নাসিম বলেন, ‘শুধু পণ্যের প্রচারণা নয়, ত্বকের যত্ন সম্পর্কে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাজনীন নাহার নীহাকে নিয়ে আগামী দিনে বিভিন্ন ক্যাম্পেইন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যকর ত্বকের যত্নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
একেএস/টিএ