© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতরত্ন সংগীতশিল্পীর বায়োপিকে রাশমিকার ফার্স্ট লুক প্রকাশ

শেয়ার করুন:
ভারতরত্ন সংগীতশিল্পীর বায়োপিকে রাশমিকার ফার্স্ট লুক প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫০ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারতরত্ন ও কিংবদন্তি কর্ণাটক সংগীতশিল্পী এম.এস. সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে বড় পর্দায়। তার বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির ফার্স্ট লুক।

পরিচালক গৌতম তিন্নানুরির এই ছবিটি প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত হচ্ছে। সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের দ্য মিউজিক অ্যাকাডেমিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেতা কমল হাসান। ছবিটির সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গীতা আর্টসের ব্যানারে অল্লু অরবিন্দ, রকলাইন ভেঙ্কটেশ ও বান্নি ভাস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন।

বায়োপিক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকা লিখেছেন, ‘কিছু কিংবদন্তি সময়ের সীমানা ছাড়িয়ে বেঁচে থাকেন। কিছু সুর প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনি তোলে। আর কিছু গল্প সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকে। আজ সেই যাত্রার সূচনা হলো, যা আমার জন্য অত্যন্ত সম্মানের।’

১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন এম.এস. সুব্বুলক্ষ্মী। ২০০৪ সালের ১১ ডিসেম্বর চেন্নাইয়ে মারা যান তিনি। ভারতীয় শাস্ত্রীয় সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৮ সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ দেওয়া হয়।

১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সংগীত পরিবেশন করা প্রথম ভারতীয় শিল্পী ছিলেন সুব্বুলক্ষ্মী। সংগীতজীবনে তিনি পেয়েছেন দেশ-বিদেশের নানা সম্মাননা।

এদিকে এম.এস. সুব্বুলক্ষ্মীর বায়োপিকের পাশাপাশি রশ্মিকাকে সামনে আরও কয়েকটি বড় প্রকল্পে দেখা যাবে। এর মধ্যে রয়েছে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘রণবালী’ এবং ‘মাইসা’।

এসএ/টিএ


মন্তব্য করুন