© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধের প্রথম মাসেই আরব অর্থনীতিতে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি: জাতিসংঘ

শেয়ার করুন:
ইরান যুদ্ধের প্রথম মাসেই আরব অর্থনীতিতে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৪ পিএম | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধের কারণে সংঘাতের প্রথম মাসেই আরব দেশগুলোর অর্থনীতিতে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-ইএসসিডব্লিউএ) নির্বাহী সচিব রনিয়া আল-মাশাত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এই ক্ষতির পরিমাণ আরব অঞ্চলের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশের সমান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমুদ্র নিরাপত্তাবিষয়ক এক অনানুষ্ঠানিক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে আল-মাশাত বলেন, হরমুজ প্রণালি ও বাব এল-মান্দেব দিয়ে নৌ চলাচলের হুমকি শুধু নিরাপত্তার বিষয় নয়; এটি বাণিজ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহের ওপরও বড় প্রভাব ফেলছে।

তিনি জানান, বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা মোট অপরিশোধিত তেলের প্রায় ২৫ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ১৯ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এছাড়া উপসাগরীয় দেশগুলো অ্যামোনিয়া, সার, সালফার ও অ্যালুমিনিয়ামের বড় রফতানিকারক।

জাতিসংঘের এই কর্মকর্তা সতর্ক করে বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত আরব বিশ্বজুড়ে বিনিয়োগ ও অর্থনৈতিক বহুমুখীকরণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

এছাড়া যুদ্ধের বিস্তার ঠেকানো, নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে জরুরি পণ্য ও সেবার সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবিলায় আঞ্চলিক প্রস্তুতি জোরদারের আহ্বান জানান তিনি।

(সূত্র: আল জাজিরা) 

এসএ/টিএ


মন্তব্য করুন