© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২

শেয়ার করুন:
ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৭ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন। আজ শনিবার (৭ নভেম্বর) সকালে এই প্রাণঘাতী হামলায় সৌদির বিমানবাহিনী।

হুথি বিদ্রোহী সংশ্লিষ্ট আল-মাসিরাহ টিভি এবং বার্তাসংস্থা সাবা একই হতাহতের সংখ্যা জানিয়েছে।

বার্তাসংস্থা সাবা তাদের প্রতিবেদনে বলেছে, “সানার আল-সারিয়া এলাকায় সৌদি শত্রুদের যুদ্ধবিমান দিয়ে চালানো গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে পৌঁছেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। অপরদিকে আহতের সংখ্যা বেড়ে ৩০ জনে পৌঁছেছে।”

এরআগে গতকাল ইয়েমেনের তাইজের একটি বাজারে সৌদির বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হন বলে জানায় হুথি বিদ্রোহীরা। তবে পরবর্তীতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করে, ওই বাজারে হুথিরা মিসাইল ছুড়েছে। এতে সেখানে ৩০ জন নিহত হয়েছেন।

হামলার শিকার বাজারটির অবস্থান তাইজের আল-ওয়াজিয়া শহরে। এ শহরটি ইরানের মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথিদের নিয়ন্ত্রণাধীন।

পুরো ইয়েমেনের নিয়ন্ত্রণ নিতে গত সেপ্টেম্বর মাস থেকে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি বড় আকারে সামরিক অভিযান শুরু করেছে হুথি গোষ্ঠী। পাল্টা অভিযান পরিচালনা করছে সৌদি আরবের সমর্থন পুষ্ট এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকার, বর্তমানে যারা ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করছে। দু’পক্ষের এ তীব্র লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তাইজ প্রদেশ।

সূত্র: এএফপি

মন্তব্য করুন