পোল্যান্ডের ব্যস্ত মার্কেট স্কয়ারে বন্দুকধারীর গুলি, নিহত ৫
ছবি: সংগৃহীত
১০:৫৯ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
পোল্যান্ডের ব্যস্ত ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। যারমধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।
শনিবার (৭ নভেম্বর) এই মর্মান্তিক ঘটনা ঘটে। যে বন্দুকধারী গুলি চালিয়েছেন তিনি নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে আহত হয়েছেন। তাকে এখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
দেশটির পুলিশ এক্সে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টার দিকে বন্দুকধারী গাড়ি নিয়ে মার্কেট স্কয়ারে আসেন। এরপর তিনি এলোপাতাড়ি গুলি ছোড়া শুরু করেন। এ সময় সেখানকার মানুষের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়।
কার্কোর পুলিশ জানিয়েছে, হামলাকারী সামরিক বাহিনীর পোশাক পরে এসেছিলেন। পুলিশ আরও বলেছে, যখন তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় তখন তিনি আরও গুলি ছোড়েন। এতে পুলিশের দুজন সদস্য গুলিবিদ্ধ হন।
সূত্র: বিবিসি
এমআই/