© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

শেয়ার করুন:
জার্সির মাপ ঠিক নেই, দেশ ছাড়ার আগে নতুন ঝামেলায় ভারতীয় ক্রিকেট দল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৪ পিএম | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসে একের পর এক অব্যবস্থাপনায় জেরবার অংশগ্রহণকারী দেশগুলো। রোববার এই প্রতিযোগিতায় অংশ নিতে ভারতের পুরুষ ক্রিকেট দল রওনা হবে। কিন্তু তার আগে সঠিক মাপের কিটের জন্য অনিশ্চয়তা নিয়ে অপেক্ষা করছে তারা।

পিটিআই জানতে পেরেছে, রোববার ভোরেই এশিয়ান গেমসের জন্য জাপান রওনা হওয়ার কথা ভারতের পুরুষ ক্রিকেট দলের। কিন্তু দলের কয়েকজন ক্রিকেটার এখনও সঠিক মাপের কিট পাননি। এই বিষয়টি নিয়ে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই।

জাপানে গিয়ে দুটি আলাদা কিট ব্যবহার করবেন ঈশান কিষাণরা। ২২ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে ঐতিহাসিক টি- টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের পরিচিত জার্সিতেই নামবেন তারা। ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে যাত্রা শুরু হবে ভারতের। এই পর্বে এশিয়ান গেমসের অফিসিয়াল কিটে নামবেন শ্রেয়সরা। আইওএ-র এক সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের কিটে মাপের সমস্যা হয়েছিল। তিনি বলেছেন, ‘ক্রিকেটারদের কিটের মাপ নিয়ে সমস্যা ছিল, বেশিরভাগের সমাধান হয়েছে। কিছু বাকি আছে এবং সেগুলো শিগগিরই পাঠিয়ে দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের দুটি ভিন্ন জার্সি লাগবে, সেক্ষেত্রে এমনটা হতে পারে।’

নাগোয়ায় অন্যান্য ভারতীয় অ্যাথলেটদের থাকার ব্যবস্থা নিয়ে দেরির অভিযোগ উঠেছে। তাই শ্রেয়সদের জন্য হোটেলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে ভারতীয় মহিলা ক্রিকেট দল আইওএ-এর পক্ষ থেকে ঠিক করা হোটেলেই থাকছে।

এই আসর শুরুর আগেই ভারতীয় ক্রিকেটারদের থাকার ব্যবস্থা এবং মাঠের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছিল বিসিসিআই। ক্রিকেটারদের জন্য পাঁচতারকা হোটেল, থাকার আলাদা ঘর বরাদ্দ না হওয়ায় বাড়ছিল বিতর্ক। এ বার সমস্যা তৈরি হলো শ্রেয়স আইয়ারদের জার্সি নিয়ে। এখন দেখার অপেক্ষা দ্রুত সমাধান হয় কি না। 

এসএন 

মন্তব্য করুন