© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ কাল, নেতৃত্বে কারা?

শেয়ার করুন:
এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ কাল, নেতৃত্বে কারা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৮ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
এনসিপির সহযোগী সংগঠন হিসেবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আগামীকাল সোমবার (২ নভেম্বর)। এতে আহ্বায়ক হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম এবং সদস্যসচিব বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম।

রোববার (১ নভেম্বর) রাতে এনসিপির রাজনৈতিক পর্ষদের এক সদস্য জানান দেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। দলের প্রধান নাহিদ ইসলামের উপস্থিতে এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। কমিটিতে জায়গা পাচ্ছেন সাবেক কিছু ক্রিকেটার ও বিসিবি পরিচালক।

আহ্বায়ক হচ্ছেন বিসিবির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিম ও সদস্যসচিব বিসিবির সাবেক পরিচালক এম নাজমুল ইসলাম।

আরআই/

মন্তব্য করুন