© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলের দাম বাড়ানোর পরও সরকারকে লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

শেয়ার করুন:
তেলের দাম বাড়ানোর পরও সরকারকে লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৬ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তেলের দাম বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিশ্বের অন্য দেশের চেয়ে এখনো জ্বালানি তেলের দাম বাংলাদেশে কম।

তিনি আরও বলেন, তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প প্রস্তাব না দিয়ে লংমার্চ করছে বিরোধী দল। যে ভাষায় তারা কথা বলছে তা সমীচীন নয়। গ্যাস বিদ্যুতের সংকট কাটাতে সরকার জোর চেষ্টা করছে। বিরোধীরা জনগণের কান ভারী করার চেষ্টা চালাচ্ছে।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, বিরোধীরা ষড়যন্ত্র করছে। এক দফা কর্মসূচি দিলে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি। আওয়ামী লীগের মতো করে প্রতিহত করবে না বিএনপি। গণতান্ত্রিক সরকারের কাছে সন্ত্রাস প্রতিহত করা কঠিন কিছু না।

এসময় জাতীয়তাবাদী দলের অঙ্গসগঠন পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীল করার চেষ্টার বিরুদ্ধে মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানান রিজভী।

তিনি বলেন, প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেগুলো চিহ্নত করার কাজ চলছে।

এসএন 

মন্তব্য করুন