© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তি পাচ্ছে: এলজিআরডি মন্ত্রী

শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তি পাচ্ছে: এলজিআরডি মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ২১ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তি পাচ্ছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

রাতে রাজধানীর গুলশান ক্লাবে চীনের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে চীনের সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চীনের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে চাই।’

একই অনুষ্ঠানে সদ্য বিদায়ী চীনা রাষ্ট্রদূত ওয়াও ওয়েন বলেন, ‘বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু।’

ভবিষ্যতেও দুদেশ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। বাংলাদেশ-চায়না কালচারাল ইকোনমিক অ্যান্ড মাস কমিউনিকেশন সেন্টার অনুষ্ঠানটির আয়োজন করে।

কেএন/টিএ

মন্তব্য করুন