ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত
০৯:৩৪ এএম | ২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান। এই সফরে ডজনের বেশি দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। তবে এবারের সফরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের আলাদা বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
হাজার মাইল দূরত্ব পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর আসার খবরে বিমানবন্দর ও হোটেলের সামনে নানা স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টার দিকে হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এরপর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কর্মসূচির কিছু দিক তুলে ধরা হয়। বলা হয়, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই হবে সহ বৈঠক। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সফরে ইউএনের অধিবেশনে যুক্ত হওয়ার জন্যই প্রধানমন্ত্রী এসেছেন। মার্কিন প্রেডিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হবে না।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমআই/এসএন