© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্ষমতা ও পদবী দেশের সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে: এলজিআরডি মন্ত্রী

শেয়ার করুন:
ক্ষমতা ও পদবী দেশের সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে: এলজিআরডি মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫০ পিএম | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ক্ষমতা ও পদবী দেশের সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে; এই মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয় বির্তক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এলজিআরডি মন্ত্রী বলেন, দেশ এগিয়ে নিতে হলে অতীত ভুলে যাওয়া যাবে না। এখনও সুবিধাবঞ্চিত মানুষের জন্য তেমন কোন উদ্যোগ নেই।

তিনি আরও বলেন, লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি নয়; পড়াশোনা ঠিক রেখে বাকি সব কিছু করতে হবে। এছাড়া, শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়ার রীতি বন্ধ করার আহ্বান জানান তিনি। 

এলজিআরডি মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল অক্সফোর্ড থেকে নেওয়া। সেখানে পড়াশোনা না হলে, দেশ কীভাবে এগিয়ে যাবে বলে প্রশ্ন রাখেন তিনি। 

এমআর/টিএ 

মন্তব্য করুন