© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ২৫৪ জন

শেয়ার করুন:
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আটক ২৫৪ জন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুমিল্লা জেলাজুড়ে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জেলার ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে এই সাঁড়াশি অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ প্রতিটি থানা এলাকার কিশোর ও বখাটেদের আড্ডাস্থলগুলোতে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে এই অভিযান তদারকি করেন। অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে মোট ২৫৪ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উঠতি বয়সী কিশোররা যাতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এফআর/এসএন

মন্তব্য করুন