© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক ম্যাচে যুক্তরাষ্ট্রের ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান

শেয়ার করুন:
এক ম্যাচে যুক্তরাষ্ট্রের ১১ জনের অভিষেক, ইতিহাস গড়লেন কাভান সুলিভান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৩ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের ফুটবলার কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই তিনি মার্কিন জাতীয় দলে অভিষেক ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন। নতুন চক্রে ফিফার প্রথম উইন্ডোতে নেমে যুক্তরাষ্ট্রের স্কোয়াডে ১১ ফুটবলারের অভিষেক করিয়েছেন কোচ মরিচিও পচেত্তিনো। ম্যাচটিতে তারা লাতিন দেশ পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।

ওরল্যান্ডোতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কাভান সুলিভান। তবে শুরুতেই আলো কেড়ে নেন অরল্যান্ডো সিটির জাস্টিন এলিস। চতুর্থ মিনিটে জিও রেইনার ফ্রি-কিক থেকে আসা বলে হেডে গোল করে তিনি যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। দুই অর্ধ মিলিয়ে ১১ ফুটবলারের অভিষেক করেছে মার্কিনীরা, এর মধ্যে মিডফিল্ডার সুলিভান, ফরোয়ার্ড এলিস ও ডিফেন্ডার পেটন মিলার ছিলেন পচেত্তিনোর শুরুর একাদশে।



২০২৪ সালের পর নিজেদের সর্বোচ্চ ১১ ফুটবলারের অভিষেক করল যুক্তরাষ্ট্র। ওই বছর প্রীতি ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে ১১ জনের অভিষেক হয়েছিল। যুক্তরাষ্ট্রের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ১২ জনকে অভিষেকের নজির আছে। এমন ঘটনা ঘটেছে দু’বার– ১৯৭৩ সালে পোল্যান্ডের বিপক্ষে এবং এর ১৫ বছর পর গুয়াতেমালার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

ম্যাচটিতে ৬০ মিনিট মাঠে ছিলেন কাভান সুলিভান। এর ভেতর তার পারফরম্যান্স ছিল বেশ কার্যকর। বিশ্বকাপের পর থেকে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দারুণ আলো ছড়ানো ১৬ বছর বয়সী এই মিডফিল্ডার ৬টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন। শনিবার যুক্তরাষ্ট্রের হয়েও সেই উদ্যমের ঝলক দেখান তিনি। এলিস ও অন্যদের সঙ্গে আক্রমণে ভালো সমন্বয় করে পেরুর ডিফেন্ডারদের জন্য কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছিলেন।

২৩তম মিনিটে সুলিভানের সেই উদ্যম কিছুটা সীমা ছাড়ায়। গোলের আশায় ছুটে গিয়ে পেরুর গোলরক্ষক পেদ্রো গায়েসের সঙ্গে ধাক্কা লাগে তার। ফলে অভিষেক ম্যাচেই সুলিভান যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন। 

এমআর/টিএ 

মন্তব্য করুন