© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সাক্ষাৎ

শেয়ার করুন:
সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মির সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৬ পিএম | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

পাশাপাশি, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।

টিএ/

মন্তব্য করুন