© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ক্রেডিট কার্ডে সর্বোচ্চ সুদ ২০ শতাংশ

শেয়ার করুন:
ক্রেডিট কার্ডে সর্বোচ্চ সুদ ২০ শতাংশ
own-reporter
০৭:৩২ পিএম | ২৪ সেপ্টেম্বর, ২০২০

ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ২০১৭ সালের ৩ আগস্ট ক্রেডিট কার্ড বিষয়ে একটি নীতিমালা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তাতে বলা হয়েছিল, ক্রেডিট কার্ডের সুদের হার সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঋণের সর্বোচ্চ সুদহারের চেয়ে ৫ শতাংশের বেশি হবে না এবং এই সুদহার কেবল অপরিশোধিত বকেয়া স্থিতির ওপর প্রযোজ্য হবে। গ্রাহকেরা ক্রেডিট কার্ডরে মাধ্যমে ৫০ শতাংশ পর্যন্ত নগদ উত্তোলন করতে পারেন, এর বেশি নগদ উত্তোলনের সুযোগ নেই।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, এসব নির্দেশনা লঙ্ঘন করে কোনো কোনো ব্যাংক বিভিন্ন নামে বিভিন্ন প্রকাশ নগদে উত্তোলনযোগ্য ঋণসুবিধা প্রদান করছে, যা ব্যাংকের ঋণঝুঁকি বৃদ্ধি করছে। আবার এ ধরনের ঋণের ওপর অযৌক্তিকভাবে বেশি সুদ আদায় করছে, যা গ্রাহকের স্বার্থ ক্ষুণ্ন করছে।

আবার কোনো ব্যাংক ক্রেডিট কার্ডের অপরিশোধিত বকেয়া বিলের ওপর লেনদেনের তারিখ থেকেই সুদ আরোপ করছে এবং অপরিশোধিত বিলের বিপরীতে বিলম্ব মাশুল আদায় করছে।

এ জন্য সিদ্ধান্ত হয়েছে, সুদহার হবে সর্বোচ্চ ২০ শতাংশ। সুদ আরোপ করা যাবে ঋণ পরিশোধের তারিখ শেষ হওয়ার পর। বিলম্ব পরিশোধিত ঋণের বিপরীতে শুধু একবার বিলম্ব ফি আদায় করা যাবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন