© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

শেয়ার করুন:
জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৭ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার (৫ সেপ্টেম্বর) মক্কা প্রতিরক্ষা চুক্তির এক জরুরি বৈঠক শুরু হতে যাচ্ছে। 

সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহীদের দফায় দফায় হামলার মুখে আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

এই বৈঠকে যোগ দিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনীর এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ রিয়াদে পৌঁছে গেছেন। বৈঠকে সৌদি আরব ও তুরস্কের শীর্ষ মন্ত্রী ও সেনা কর্মকর্তারাও অংশ নিচ্ছেন। এর আগে রিয়াদে পৌঁছানোর আগে ইসহাক দার মদিনায় গিয়ে মসজিদে নববীতে পবিত্র রওজা মোবারক জিয়ারত ও নামাজ আদায় করেন।

গত আগস্ট মাসে স্বাক্ষরিত এই চুক্তির নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর যেকোনো একটির ওপর হামলা হলে তা সবার ওপর আক্রমণ বলে গণ্য হবে। এর আগে গত মাসেও তিন দেশের সামরিক প্রধানরা রিয়াদে জরুরি বৈঠক করেছিলেন। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোয় এই সংকট তৈরি হয়েছে। এর জবাবে সৌদি জোটও পাল্টা হামলা শুরু করেছে।

এই পরিস্থিতিতে পাকিস্তান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, সৌদি আরবের নিরাপত্তায় তারা যেকোনো মূল্যে রিয়াদের পাশে থাকবে। পাকিস্তানের সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী উভয়েই এর আগে সৌদি আরবের প্রতি তাদের এই শর্তহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: ডন।

আরআই/টিএ

মন্তব্য করুন