© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা মাসুদ রানা পাটোয়ারীর

শেয়ার করুন:
বিশ্ব শিক্ষক দিবসে তিতুমীর কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা মাসুদ রানা পাটোয়ারীর
রাজীব ইসলাম, মোবাইল জার্নালিস্ট
০৯:৫৬ পিএম | ০৫ অক্টোবর, ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদ রানা পাটোয়ারী।

সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।



মাসুদ রানা পাটোয়ারী সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।



শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে মাসুদ রানা পাটোয়ারী বলেন, ‘শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদান ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষক দিবসে তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’



তিনি বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও শিক্ষার্থীবান্ধব করতে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
এ সময় তিনি তিতুমীর কলেজসহ দেশের সব শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করেন।



শুভেচ্ছা বিনিময়কালে কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএন/টিএ

মন্তব্য করুন