© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাবেক অধিনায়ককে কঠিন শাস্তি দিল পাকিস্তান

শেয়ার করুন:
সাবেক অধিনায়ককে কঠিন শাস্তি দিল পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৩ এএম | ০৬ অক্টোবর, ২০২৬
সাহিবজাদা ফারহান অধিনায়ক হওয়ার সঙ্গে সঙ্গেই সাবেক অধিনায়ক হয়ে গেছেন সালমান আলী আগা। ঘটনা এখানেই শেষ নয়। পাকিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব হারানোর সঙ্গে সঙ্গে দল থেকেও বাদ পড়েছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করেছে। ফারহান এই দলের নেতৃত্ব পেয়েছেন। কদিন আগে তাঁর নেতৃত্বেই পাকিস্তান এশিয়ান গেমসে রুপা জিতেছে। এদিকে সালমানের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে লঙ্কা সিরিজ থেকেও বাদ দেওয়া হয়েছে। চমক হয়ে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক ম্যাচ খেলা রাজাউল্লাহ। এজবাস্টনে গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ৮১ রানের ইনিংস খেলেছেন।

শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাসিম শাহ। এ বছরের ফেব্রুয়ারিতে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটাই পাকিস্তানের হয়ে তাঁর সবশেষ কোনো ম্যাচ। ফারহানের পাশাপাশি নিশিনে সদ্য সমাপ্ত এশিয়ান গেমস ক্রিকেটের দলে থাকা আরাফাত মিনহাস, মাজ সাদাকাত, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ, আবদুল সামাদরা আছেন লঙ্কা সিরিজের দলে।

শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজও খেলবে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে অধিনায়ক করে গতকাল এই সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটার সাদ বেগ ডাক পেয়েছেন এই দলে। রাজাউল্লাহ আছেন ত্রিদেশীয় সিরিজের দলেও।

২০২৪ সালের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে অধিনায়কত্ব করেছেন সালমান। তাঁর নেতৃত্বে পাকিস্তান জিতেছে ৩১ ম্যাচ। হেরেছে ১৮ ম্যাচ। ফল হয়নি একটি ম্যাচে। তবে টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারালেও শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি।

৯ থেকে ১৩ অক্টোবর রাওয়ালপিন্ডিতে হবে শ্রীলঙ্কা-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রত্যেক ম্যাচের মাঝেই এক দিন করে বিরতি থাকছে।১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। পাকিস্তান-শ্রীলঙ্কা-ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠেয় এই সিরিজ হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। ৩১ অক্টোবর লাহোরে হবে ফাইনাল।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান টি–টোয়েন্টি দল:
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নেওয়াজ, মোহাম্মদ ইমরান, খাজা নাফি (উইকেটরক্ষক), মাজ সাদাকাত, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, সুফিয়ান মুকিম

শ্রীলঙ্কা-ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানের দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, সালমান আগা, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, গাজী ঘোরি (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান নেওয়াজ, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, সুফিয়ান মুকিম

এফআর/এসএন

মন্তব্য করুন