© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশ্ব ডিম দিবস আজ

শেয়ার করুন:
বিশ্ব ডিম দিবস আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫৬ পিএম | ০৯ অক্টোবর, ২০২৬
বিশ্ব ডিম দিবস আজ। প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়। ডিমের পুষ্টিগুণ, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে এর ভূমিকা এবং খাদ্যনিরাপত্তায় গুরুত্ব তুলে ধরাই দিবসটির মূল উদ্দেশ্য।

এ বছরের প্রতিপাদ্য ‘প্রোটিন দ্যাট পাওয়ার্স অ্যান্ড প্রোটেক্টস’, অর্থাৎ ‘যে প্রোটিন শক্তি জোগায় ও সুরক্ষা দেয়’। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়। এবার বিশ্ব ডিম দিবসের ৩০ বছর পূর্তি হচ্ছে।



ডিম সহজলভ্য ও পুষ্টিকর খাবার। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন বি১২, ভিটামিন ডি ও কোলিনসহ প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান রয়েছে। শরীরের বৃদ্ধি, পেশি গঠন ও মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমে এসব উপাদান ভূমিকা রাখে। শিশু-কিশোরদের বেড়ে ওঠা থেকে শুরু করে বয়স্কদের পুষ্টির চাহিদা পূরণেও ডিম গুরুত্বপূর্ণ।

তবে সুষম খাদ্যাভ্যাসের জন্য ডিমের পাশাপাশি শাকসবজি, ফল, ডাল ও মাছ খাওয়াও জরুরি। একই সঙ্গে ডিম নিরাপদে সংরক্ষণ ও ভালোভাবে রান্না করে খাওয়া প্রয়োজন, যাতে খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকি কমে।

ডিম উৎপাদন ও বিপণনের সঙ্গে পোলট্রি খামারি, পরিবহণকর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যুক্ত। ফলে এ খাত দেশের কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখে। উৎপাদন খরচ, মুরগির খাবারের দাম ও বাজারব্যবস্থার পরিবর্তন ডিমের সরবরাহ ও দামে প্রভাব ফেলে।

সবার জন্য সাশ্রয়ী মূল্যে ডিমের সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ও বিপণনব্যবস্থার উন্নয়ন, খামারিদের সহায়তা এবং বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি।

এসএ/টিএ

মন্তব্য করুন