© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ওরা হাসিনার অপশাসনের স্মৃতি ভুলতে দিবে না

শেয়ার করুন:
ওরা হাসিনার অপশাসনের স্মৃতি ভুলতে দিবে না

ছবি: সংগৃহীত

লেখক: মাহমুদুর রহমান , প্রবাসী কলামিস্ট ও রিয়েল এস্টেট পেশাজীবী, মিশিগান, যুক্তরাষ্ট্র
১০:২৪ এএম | ১৪ অক্টোবর, ২০২৬
গতকাল আমি ভাবছিলাম জাতীয় পার্টি নেতা জি এম কাদেরের বাসায় মব করে হামলার নিন্দা জানিয়ে একটি পৌস্ট দিব। যদিও আমি জি এম কাদেরের রাজনীতি পছন্দ করি না, কিন্তু তাঁর নিরাপদে সকল নাগরিক অধিকার সহ বাংলাদেশে বসবাসের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব মনে করি। তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সরকার তা আইনী পথে মোকাবেলা করতে পারে। বাসার সামনে মিছিল করে বাসায় ঢিঁল ছোঁড়াকে আমি রাজনীতি মনে করি না। এটাকে আমার কাছে বর্বরতা মনে হয়। 

কিন্তু সময় করে মাথার চিন্তা টাইপ করার আগেই দেখি জেএফকে এয়ারপোর্টে অন্তবর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্ঠা প্রফেসর ইউনুসকে কয়েকজন আওয়ামীলীগার গালাগালি করছে। এটা আবার অন্য আওয়ামী সমর্থকরা গর্বের সঙ্গে প্রচার করছে। কিছুদিন আগে ইউরোপে অভিনেত্রী বাঁধনকেও হেনস্তা করে ফেইসবুকে গর্বের সঙ্গে প্রচার করা হয়েছিল। বর্তমান অবস্থায় দেশে অনেক কিছু হচ্ছে যেকারণে আওয়ামীলীগ সমর্থক যেকারো যু্ক্তিসঙ্গত ক্ষোভ থাকতেই পারে। কিন্তু সেই ক্ষোভ প্রকাশের যে পদ্ধতি তারা অবলম্বন করছে তাতে তাদের প্রতি মানুষের সিম্প্যাথি আসার পরিবর্তে ক্ষোভ আরও বাড়বে। তাদের এসব কাজ মানুষের মনে নিকট অতীতের গুম-খুন ও ফ্যাসিস্ট শাসনের দগদেগে ক্ষতের মধ্যে লবণের ছিটার মতো কাজ করছে। দুঃসহ স্মৃতি আবারও জেগে উঠছে। 

অথচ তারা এসব কাজ না করলে এখন মানুষ বর্তমান সরকারের কাজের সমালোচনায় ব্যস্ত থাকতো। ধীরে ধীরে তাদের অপশাসনের স্মৃতি কিছুটা ফিকে হয়ে আসতো। তখন তাদের রাজনীতির স্পেস হয়তো তৈরী হতো। 

বর্তমান সরকার খুব ভাগ্যবান। আইন-শৃংখলা সহ বিভিন্ন ইস্যুতে সরকারের অবস্থান লেজেগোবরে হলেও বর্তমান বিরোধীদল তাদের ক্ষমতা নড়বড়ে হোক এমন কোনো কর্মসূচী দিতে চায়না। অন্যদিকে আওয়ামীলীগ মাঝে মাঝে বিদেশের মাটিতে মব করে দেশের মানুষের ফোকাস অতীতমুখী করে দেয়। এই সুযোগে সরকার তাদেরকে গুছিয়ে নেয়ার সময় পাচ্ছে।

তবে সরকার যদি দ্রুততম সময়ে দেশের আইন-শৃংখলার অবস্থা ভালো করতে না পারে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের এই দুঃসময়ে বাস্তবমূখী পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে জনদূর্ভোগ বাড়বে। আশা করি সরকার বাস্তব পদক্ষেপ ও আইনের শাসন প্রতিষ্ঠা করে সব পক্ষকে কঠোর বার্তা দিতে সক্ষম হবে যে, বাংলাদেশ আর ফ্যসিস্ট শাসনের দিকে কিংবা ব্যর্থ রাষ্ট্র হওয়ার পথে ফিরে যাবে না। 

বাংলাদেশ উদার গনতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি অঙ্গীকার পালন করে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে- এটাই প্রত্যাশা। জনগনের এই প্রত্যাশা পূরণে সরকার ইতিবাচক পদক্ষেপ গ্রহন করে এগিয়ে আসবে বলেই বিশ্বাস করি। বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান এসব পদক্ষেপ নিলেই দেশে বিদেশে এসব লজ্জাজনক কর্মকান্ড ধীরে ধীরে কমে আসবে। 

লেখক: মাহমুদুর রহমান , প্রবাসী কলামিস্ট ও রিয়েল এস্টেট পেশাজীবী, মিশিগান, যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

কেএন/টিএ

মন্তব্য করুন