© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া

শেয়ার করুন:
স্বামীর জায়গায় ভুলে ট্রাম্পের কথা বললেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব ক্যাটি জাকারিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৯ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
ক্যারোলিন লেভেট দায়িত্ব ছাড়ার পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ক্যাটি জাকারিয়া নামে অপর এক নারীকে। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন। তবে প্রথমবারেই ক্যাটি জাকারিয়া ভুল করে বসেন। তিনি সাংবাদিকদের প্রশ্নে থতমত খেয়ে যান। নিজের স্বামীকে নিয়ে একটি প্রশ্ন করার পর স্বামীর জায়গায় ‘আমার প্রেসিডেন্ট’ বাক্য উচ্চারণ করেন।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের প্রথম ব্রিফিংয়ে দেখে দেখে পড়ে বেশিরভাগ সময় ব্যয় করেন তিনি। এরমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন সবচেয়ে বেশি। আর সবমিলিয়ে মাত্র ১৪ মিনিট ব্রিফিংয়ে ছিলেন জাকারিয়া। এরপর হঠাৎ করেই সেখান থেকে বেরিয়ে যান তিনি।

ডেইলি মেইলের সাংবাদিক তাকে প্রশ্ন করেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করে তিনি তার চার সন্তানকে ঠিকমতো বেড়ে তুলতে পারবেন কি না।

এমন সময় জাকারিয়া বলেন, “আমার প্রেসিডেন্ট… দুঃখিত, আমার স্বামী এখানে আছেন।” এমন ভুলের পর সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করেন তিনি।

ডেইলি মেইল জাকারিয়ার প্রেস ব্রিফিংকে ‘রোবোটিক’ হিসেবে অভিহিত করেছে। অপর সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট বলেছে, জাকারিয়ার প্রেস ব্রিফিংটি ‘যতটা খারাপ হওয়া সম্ভব ততটা খারাপ হয়েছে’।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাকারিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, নতুন প্রেস সচিব বেশ ভালো করেছেন।

এমআর/টিএ  


মন্তব্য করুন