© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটনের ওপর সবসময় আস্থা ছিল বিসিবির

শেয়ার করুন:
লিটনের ওপর সবসময় আস্থা ছিল বিসিবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৮ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছিল বাংলাদেশ দল। যেখানে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন লিটন দাস। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টেস্টেও প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি লিটন। তবে দ্বিতীয় ইনিংসে শতক তুলে নেন এই ব্যাটার। লিটন রান না পেলেও তার ওপর সবসময় আস্থা ছিল বিসিবির।

ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিক না হলেও লিটনের ওপর কখনো আস্থা হারায়নি বিসিবি। বর্তমান বোর্ডের পরিচালক মিনহাজুল আবেদিন নান্নুও গণমাধ্যমমের মুখোমুখি হয়ে এই কথা জানালেন।

নান্নু বলেন, 'যেকোনো প্রতিভাবান ক্রিকেটারের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। লিটনের যে সামর্থ্য, সেটি শুরু থেকেই শনাক্ত করা কঠিন ছিল। সে আমাদের অন্যতম সেরা একজন ক্রিকেটার। তার টেকনিক ও গেম সেন্স নিয়ে কারও কোনো সংশয় নেই। আমাদের আস্থা ছিল, একটা সময় সে দেশের জন্য দারুণ কিছু করবে।'

বাজে ফর্মে থাকার সময় ক্রিকেটারদের প্রতি আস্থা রাখার পরামর্শ দিয়েছেন নান্নু, 'যেকোনো ক্রিকেটারের ক্যারিয়ারেই উত্থান-পতন থাকে। ওই সময়টায় একজন খেলোয়াড় কতটা সমর্থন পাচ্ছে, সেটাই সবচেয়ে বড় বিষয়। সেই হিসেবে লিটনেরও মাঝখানে খারাপ সময় গেছে, কিন্তু এখন সে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আশা করি, আগামী কয়েক বছর সে দেশের হয়ে আরও ভালো খেলবে। এটাই আমরা সবাই চাচ্ছি।'

এফআর/এসএন

মন্তব্য করুন