এমবাপের বিতর্কিত মন্তব্যে চাপে পড়ল রিয়াল মাদ্রিদ-লা লিগা
ছবি: সংগৃহীত
০৯:০৭ পিএম | ২৮ অক্টোবর, ২০২৬
চীনের সাবেক নেতা মাও সে তুংকে নিয়ে বানানো একটি মিম সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। সেই বিতর্কের প্রভাব শুধু রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের ব্যক্তিগত স্পনসরশিপে নয়, স্প্যানিশ ফুটবল ও লা লিগার বাণিজ্যিক সম্পর্কেও পড়েছে।
সম্প্রতি এক পডকাস্টে নিজের পছন্দের মিম নিয়ে কথা বলার সময় এমবাপে এমন একটি ছবি নিয়ে রসিকতা করেন, যেখানে তার মুখ মাও সে তুংয়ের ছবির ওপর বসানো হয়েছিল। মাওকে সরাসরি নাম ধরে উল্লেখ না করলেও তাকে ‘চীনা একনায়ক’ হিসেবে বর্ণনা করার বিষয়টি চীনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিতর্কের জেরে এমবাপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে চীনের তিন প্রতিষ্ঠান—ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড। এ ছাড়া চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার স্থগিত করেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। এমবাপেকে নিয়ে বিজ্ঞাপন ও ভিডিও সরিয়ে নেওয়ার খবরও এসেছে।
পরিস্থিতি সামাল দিতে লা লিগা কর্তৃপক্ষ চীনা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। সংস্থাটির সভাপতি হাভিয়ের তেবাসও ক্ষমা চেয়েছেন এবং চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
এমআর/টিএ