© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা আক্রান্ত তানজিন তিশা

শেয়ার করুন:
করোনা আক্রান্ত তানজিন তিশা
entertainment-desk
১২:০৭ পিএম | ০৬ অক্টোবর, ২০২০

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, কিছুদিন আগে করোনার নমুনা টেস্ট করতে দিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। গত রোববার টেস্টের রিপোর্ট পেয়েছি।

তিনি বলেন, রিপোর্ট পাওয়ার পর থেকে বাসায় কোয়ারেন্টিনে আছি। নতুন কিছু কাজ শুরু করার কথা ছিল। কিন্তু কাজগুলো পিছিয়ে যাবে।

প্রসঙ্গত, তানজিন তিশা এই সময়ের অন্যতম জনপ্রিয় নাট্যাভিনেত্রী। এছাড়া মডেল হিসেবেও তার যথেষ্ট নাম রয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন