© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৪ পিএম | ০১ নভেম্বর, ২০২৬
খুলনায় শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে লবণচরা থানার কাশেমিয়া জামে মসজিদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শহীদুল ইসলাম কলিন ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কলিন ২-৩ দিন পর শনিবার বিকেলে বাড়িতে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বাড়িতে খবর দেন। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন বলেন, নিহত যুবকের বিরুদ্ধে ৭টি মাদক ও একটি হত্যা মামলা রয়েছে।তিনি প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝে মধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে আসতেন। শনিবারও তিনি বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি রাস্তার ওপর তার মরদেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআর/  



মন্তব্য করুন