© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে দুই দফায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯

শেয়ার করুন:
মিরপুরে দুই দফায় পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, গ্রেপ্তার ২৯

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৩ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অভিমুখে দুই দফায় মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন পোশাকশ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের সতর্ক অবস্থানের মধ্যে বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সোমবার (৩ অক্টোবর) সকাল থেকে মিরপুর ২, ১১ ও রূপনগরসহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সেখানে জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়। মিরপুর ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকার পোশাক কারখানাগুলোর আশপাশেও নজরদারি বাড়ানো হয়।

মিরপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে দুই দফায় মিছিল নিয়ে মিরপুর ১০ অভিমুখে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। দুইবারই তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তারকরা হয়েছে। এসব ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। গ্রেপ্তারব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, আন্দোলনের নামে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে।

কেএন/



মন্তব্য করুন