গো হারা হারছে ট্রাম্পের দল: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত
০১:৩৯ পিএম | ০৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বদলে গেল হিসাব। নির্বাচনের ফলাফলে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে এসেছে নতুন মোড়। ট্রাম্পের দলকে হারিয়ে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। রিপাবলিকানদের এ হেন অবস্থা দেখে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গো হারা হারছে ট্রাম্পের দল।
বুধবার (৪ নভেম্বর) ফেসবুক পেজে তিনি লেখেন, ‘গো হারা হারছে ট্রাম্পের দল । ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো হেরেছে টেক্সাসে সিনেট নির্বাচনে। ১৯৩২ সালের পর প্রথম কেনসাস-এ । বহুবছর পর হেরেছে ওহাইও, সাউথ আর নর্থ ক্যারোলিনাতে । মিশিগানেও হারতে যাচ্ছে সম্ভবত।
তিনি আরও লেখেন, ‘তিন মাস আগেও অকল্পনীয় ছিলো এসব পরাজয়। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের পাশাপাশি সিনেটে হারা নিশ্চিত হয়েছে এখন। দুই হাউজের নিয়ন্ত্রনই এখন ডেমোক্রেটদের। কে জানে, ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান ডিফেকশন এবং সফল একটা ইমপিচমেন্ট হয়তো দেখতে পারি আমরা অচিরেই। অন্যায়ভাবে চাপিয়ে দেয়া ইরান যুদ্ধ, বিশ্বব্যাপী ট্যরিফের নিপীড়ন, অভিবাসীদের বিরুদ্ধে ঢালাও পদক্ষেপের মতো বিষয়গুলো সারা পৃথিবীর মানুষকে বহুভাবে কষ্ট দিয়েছে। এসব কারণে সমস্যায় পড়েছে আমেরিকার বহু মানুষও। একটা ভালো নির্বাচন ব্যবস্থা তাদেরকে জবাব দেয়ার সুযোগ করে দিয়েছে। তারা সমুচিত জবাব দিয়েছে ট্রাম্পের দলকে। গণতন্ত্র সত্যিই সুন্দর, কখনো কখনো!’
এফআর/