© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেষ বিচারে আল্লা ৫০% ডিসকাউন্ট দিবে: জাকিয়া বারী মম

শেয়ার করুন:
শেষ বিচারে আল্লা ৫০% ডিসকাউন্ট দিবে: জাকিয়া বারী মম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৭ পিএম | ০৭ নভেম্বর, ২০২৬
ছোটপর্দা থেকে বড়পর্দা-দুই মাধ্যমেই অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন সময় নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশ করেন তিনি। এবার একটি স্ট্যাটাস দিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে মম লিখেছেন, ‘মাঝে মাঝে মনে হয় এদেশে জন্মানোর জন্য শেষ বিচারে আল্লা ৫০% ডিসকাউন্ট দিবে! আল্লা ভরসা।’


অভিনেত্রীর এই সংক্ষিপ্ত স্ট্যাটাস ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। ঠিক কোন পরিস্থিতি কিংবা অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন তিনি, তা অবশ্য বিস্তারিতভাবে উল্লেখ করেননি। তবে তার কথায় দেশের বাস্তবতা নিয়ে একধরনের হতাশা ও আক্ষেপের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন অনেকে।

জাকিয়া বারী মম বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত অনুভূতি হোক কিংবা সমসাময়িক কোনো বিষয়-মমর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে প্রায়ই ভক্তদের আগ্রহ দেখা যায়। এবার তার এই স্ট্যাটাসের পেছনে কী কারণ রয়েছে, সেটিই জানতে চাইছেন অনুরাগীরা।

এসএ/

মন্তব্য করুন